হোম > জাতীয়

মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)

শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছয়জন সাংবাদিকসহ দেড় হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আবারও কলঙ্কিত করার চেষ্টা করেছে সাংবাদিক পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত। মহান ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু ‘সাংবাদিক পরিচয়ধারী’ গণহত্যাকারীরা।

শনিবার সকালে মুজিববাদী স্লোগান দেয়ার মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রেসক্লাব দখলের অপচেষ্টা করার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেআরজেএ’র সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী।

ইসরাফিল ফরাজি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচিত হয়েছে। সে মুজিববাদকে পুনরায় জাতীয় প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে কাজে লাগাতে চাইছে গণহত্যাকারীরা। আমরা স্পষ্ট করে বলতে চাই— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক যাত্রাকে দুর্বলতা ভেবে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো; তার জবাব বাংলাদেশের মাটিতেই দেওয়া হবে।

যারা ২১ ফেব্রুয়ারির দিনে জাতীয় প্রেসক্লাবের ভেতরে মুজিববাদী স্লোগান দিয়েছে এবং একই সঙ্গে পবিত্র শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়ে বেদীতে ফুল দিয়েছে -তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা স্পষ্ট করে বলতে চাই— এই সরকার জুলাইয়ের হাজারো ছাত্রজনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছে; এই রক্তের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করলে তার জবাব জুলাইয়ের কোটি কোটি ছাত্রজনতা দেবে। আজ যারা প্রেসক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অধিকাংশই গণহত্যা মামলার আসামি। আমরা দ্রুত এসব খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, যারা প্রেসক্লাবে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন। একই সঙ্গে দাবি করছি— তাদের মধ্যে যদি কেউ এখনও প্রেসক্লাব সদস্য থেকে থাকে, তাদের সদস্যপদ বাতিল করুন। কোনো খুনিকে আমরা জাতীয় প্রেসক্লাবে দেখতে চাই না।

এসময় জাতীয়তাবাদ ও ইসলামী শক্তির ঐক্য ধরে রেখে স্বৈরাচার ও খুনিদের প্রতিহত করার দাবি জানানো হয়। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কাজে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স প্রেসক্লাবের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে দিশা-দীপকে

৩৫ বিমান কেনায় সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

তীব্র গরমে বছরে ১৭৫০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ