হোম > জাতীয়

‘নিরাপত্তাজনিত কারণে’ বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কেবল টিকেট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকল যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ১৮:০০ ঘটিকা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ১৮:০০ ঘটিকা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তারা আরো বলেন, এ পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন বলে বিএনপি জানিয়েছিল।

এ সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ওইদিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা তার আশপাশের এলাকায় এসে অবস্থান করার জন্য বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন তার মা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ মিনারে জুলাইযোদ্ধা কারিনার জানাজা অনুষ্ঠিত

প্রতি সেক্টরে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে

ভারী বৃষ্টিতেও স্বস্তি মেলেনি রাজধানীবাসীর, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

কর্ণফুলী টানেলে চার রাত নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ছয় মাসের মধ্যেই রাজধানীর খাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন ঘটবে

জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম