হোম > জাতীয়

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস : আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোর পুনঃনির্ধারিত সীমানা সম্পর্কে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হচ্ছে।

সোমবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে শুনানির তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের আসনগুলোর শুনানির মধ্য দিয়ে এই শুনানি শুরু হবে। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

শুনানিতে পিসির খসড়া সীমানা বিন্যাসের তালিকায় আপত্তি/পরামর্শদাতাদের কাগজপত্রসহ তফসিলে বর্ণিত নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছিল ইসি। এতে জনসংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে চারটি থেকে তিনটি করা হয়েছিল।

গাজীপুরে একটি আসন বাড়িয়ে পাঁচটি থেকে ছয়টির প্রস্তাব করা হয়। এছাড়া ৩৯টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়।

গত ১০ আগস্ট আপত্তি ও অভিযোগ জানানোর শেষ দিন পর্যন্ত মোট ৮৩টি আসনে ১৭৬০ টি আবেদন জমা পড়ে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের