হোম > জাতীয়

মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী বৈধতা পেলেও অভিযোগ নেবে ইসি

স্টাফ রিপোর্টার

আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় শেষ হয়েছে গত ৪ জানুয়ারি। সোমবার আপিল শুরুর দিনে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েও কোনো প্রার্থী বৈধতা পেলে অভিযোগ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এমন আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নেবো। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সংক্ষুব্ধ হতে পারে। সকল অভিযোগই আমলে নেওয়া হবে। কেউ দ্বৈত নাগরিক হলে সে অভিযোগ আসবে বলেও প্রত্যাশা করেন সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা