হোম > জাতীয়

হামের দুর্যোগ কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

আমার দেশ অনলাইন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের দুর্যোগ কাটিয়ে ওঠার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।

ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। আজ চীনা কোম্পানি সিনোভ্যাক থেকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ (৭৬,৬১৬ ভায়াল) ভ্যাকসিন সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পোলিও এবং অ্যান্টির্যাবিস (জলাতঙ্ক) টিকা দেওয়ার কার্যক্রমও পুরোদমে শুরু হচ্ছে। একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ভিটামিন-এ ক্যাপসুলের সাময়িক স্বল্পতা নিয়ে মন্ত্রী জানান, আগামী জুন মাসের মধ্যেই পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাবে। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী বছরে দুইবার ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া নিয়মিত ইপিআই কার্যক্রম চলমান রয়েছে। যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টিকা নিয়ে অতীতে কোনো অব্যবস্থাপনা হয়েছে কি না বা তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, ‘কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে।’

এমবি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

আ.লীগের ভঙ্গুর অর্থনীতির ভার আমাদের বহন করতে হচ্ছে

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিলো চীন

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত বিপণি-বিতান খোলা রাখার সিদ্ধান্ত

লঘুচাপে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্বাঞ্চলে

সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী

পেনশন স্কিমে নিবন্ধিত হলেন ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায়: ফরহাদ মজহার

ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি এলএসপিদের

এবার স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম