হোম > জাতীয়

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার

চার দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন।

মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার চার দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সেদিন বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার, তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করেন।

শনিবার সকালে গুতেরেস জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাংলাদেশ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন। দুপুরে তিনি জাতীয় ঐকমত্য গঠনের জন্য কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে তার ঢাকার কর্মসূচি শেষ করেন।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার