হোম > জাতীয়

ডেঙ্গু বিস্তারের উচ্চ ঝুঁকিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮ ওয়ার্ড

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, চিহ্নিত এসব ওয়ার্ডে আগামীকাল রোববার থেকে ডেঙ্গু প্রতিরোধে এক সপ্তাহব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।

শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে বৃষ্টির পানি বা অন্য কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।’

তিনি আরও বলেন, ‘সচেতনতা বৃদ্ধির পরও যদি অবহেলা দেখা যায়, তাহলে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে পূর্বপ্রস্তুতি গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

এদিকে, একই দিন সকালে রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদনহীন একটি মেলা উচ্ছেদ করা হয়েছে। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ডিএসসিসি প্রশাসক সেখানে অনুমোদনহীন মেলা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে মেলাটি উচ্ছেদের নির্দেশ দেন।

এমএমআর

বাজেটে জনগণের স্বার্থ রক্ষার আহ্বান গণসংহতি আন্দোলনের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি শিক্ষাবিদদের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ

তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

বিশ্বাসযোগ্য রাষ্ট্র গড়তে প্রতিটি পণ্যে মানুষের আস্থা নিশ্চিত করতে হবে

সম্পদ বিবরণী জমা দিতে হবে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের

সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

হামে আরো ৩ শিশুর মৃত্যু