হোম > জাতীয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: সিইসি

স্পোর্টস রিপোর্টার

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে না নির্বাচন কমিশন ।তবে জাতীয় নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সোমবার জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন ,প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী আমরা সম্পূর্ণ প্রস্তুত।

স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন সেটি জাতীয় সংসদ নির্বাচন।
তাছাড়া সব রাজনৈতিক দলও সংসদ নির্বাচনের কথা বলেছেন। অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন তারা। তাই কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই কাজ করছেন।

সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে তিনি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে যদি কোনো অনিয়ম, কোনো প্রার্থীকে জেতানো বা কাউকে হারানোর জন্য করা হয়ে থাকে, আমরা সেটি অবশ্যই দেখব। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটি করব।

বিদ্যমান তালিকায় নির্বাচন হবে নাকি নতুন ভোটার তালিকা করবেন, এমন প্রশ্নে সিইসি বলেন, দুই মাস পর আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

তিনি বলেন, অনেকে মারা গেছেন, বাদ পড়েছেন, বিদেশিরা ভোটার হয়েছেন, ভোটারের ডুপ্লিকেশন হয়েছে, এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই করে তালিকা সংশোধন করব। সংশোধিত তালিকার আলোকেই ভোট হবে।

রোডম্যাপ ঘোষণা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা এগোবো।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ