হোম > জাতীয়

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পে-স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

একটি শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ফারুক মেহেদী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর