হোম > জাতীয়

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছুঁই ছুঁই

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন।

অধিদপ্তর জানায়, চলতি মাসের ১৩ দিনে মোট মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ জনে। এ ছাড়া চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যথাক্রমে ১ হাজার ৮১ জন, ৪০৯ জন, ৩৫৩ জন, ৬৪০ জন, ৭১৪ জন, ২ হাজার ৯০৭ জন, ৯ হাজার ২০৬ জন এবং ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানি খাত নিয়ে আলোচনা