হোম > জাতীয়

রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানাল ইসি

স্টাফ রিপোর্টার

রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানাল ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেসব প্রবাসী ভোট দেবেন, তাদের আগামী রোববারের (২৫ জানুয়ারি) মধ্যে ভোট দিয়ে তা পোস্ট অফিসে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

এতে বলা হয়, রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে কমিশন এই আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই তারিখের মধ্যে ব্যালট পোস্ট অফিসে জমা না দিলে নির্ধারিত সময়ে তা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওই দিন সাধারণ ব্যালটের সঙ্গে পোস্টাল ব্যালটও গণনা করবেন রিটার্নিং অফিসার।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়