হোম > জাতীয়

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযানের মাধ্যমে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং 'টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো' এবং দুর্ধর্ষ অপরাধী 'কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার' এর গডফাদার হিসেবে পরিচিত।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত