হোম > জাতীয়

বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী ব্রুনাই: রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

ব্রুনাই বাংলাদেশ থেকে সুগন্ধি চাল আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হারিস বিন ওসমান। পাশাপাশি ‘ব্রুনাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনে সংশ্লিষ্টদের বিবেচনার জন্যও আহ্বান জানান তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবে নওয়াব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং শিক্ষা ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জোরালো সুযোগ রয়েছে। যদিও অতীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি, তবে সুগন্ধি চালের পাশাপাশি আম ও কাঁঠালের মতো কৃষিপণ্য রপ্তানির বড় বাজার হতে পারে ব্রুনাই।

ব্রুনাইয়ের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি ও জার্মান কোম্পানির উপস্থিতি প্রমাণ করে এখানে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগ হলো দীর্ঘমেয়াদি নীতিমালার অভাব। এছাড়া সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক নীতি পরিবর্তনের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী বর্তমানে পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছেন।

হারিস বিন ওসমান বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে ব্রুনাই থেকে সরাসরি বিনিয়োগ আসার পথ সুগম হবে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) বা সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য মেলার উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলাগুলোর পরিকল্পনা বিশ্বজুড়ে সঠিকভাবে প্রচার করা হয় না। বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতে বিডা, ইপিবি এবং বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

কৃষি খাতে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে ব্রুনাইয়ের মানুষ বাংলাদেশি পণ্যের প্রতি বিশেষ আগ্রহ পোষণ করে থাকে। এছাড়া শিক্ষা খাতে ব্রুনাইয়ের চারটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ উন্মুক্ত রয়েছে।

ব্রুনাই রাষ্ট্রদূত আরও বলেন, উভয় দেশের মধ্যে বর্তমানে বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা দ্বৈত কর পরিহার চুক্তি কার্যকর না থাকায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে বলে জানান তিনি।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার