হোম > জাতীয়

হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ হাদির ভাইয়ের

আতিকুর রহমান নগরী

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ভাই ওমর হাদি।

রোববার সকালে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

ওমর হাদি বলেন, আমরা শহীদ ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না। কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন।

তিনি বলেন, আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না ওসমান হাদি যে বিপ্লবী আন্দোলন শুরু করেছিল, যেই আন্দোলনের কারণে শহীদ হয়েছে, তার অসমাপ্ত বিপ্লব দেশের মানুষকে সমাপ্ত করতে হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

প্রতি সেক্টরে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে

ভারী বৃষ্টিতেও স্বস্তি মেলেনি রাজধানীবাসীর, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

কর্ণফুলী টানেলে চার রাত নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ছয় মাসের মধ্যেই রাজধানীর খাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন ঘটবে

জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

তাপপ্রবাহ-বৃষ্টিপাত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর