হোম > জাতীয়

মেলার জন্য স্টেডিয়াম ব্যবহারের সুযোগ দেব না

ডিসি সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ভবিষ্যতে মেলা আয়োজনের জন্য স্টেডিয়ামগুলো ব্যবহারের সুযোগ দেব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে প্রথম অধিবেশনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জেলা পর্যায়ের মাঠগুলোতে মেলার কারণে খেলাধুলা বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, 'নতুন কুড়ি স্পোর্টস কিন্তু ৬৪টা জেলার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি, এই মুহূর্তে আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় মেলার জন্য বিগত সময়ে অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য। তবে আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদ্‌যাপনের জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতেও স্টেডিয়ামগুলো ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগ আমরা দিব না।

দুই সিটি কর্পোরেশন খেলার মাঠে হকার পুনর্বাসনের কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আমিনুল হক বলেন, ‘দুই সিটি কর্পোরেশন, আমাদের তিনজন মন্ত্রীসহ আমাদের সচিবগণ কিন্তু আমরা ইতিমধ্যে মাঠগুলো পরিদর্শন করেছি। যেগুলো খেলার উপযোগী, সেগুলোতে নিশ্চয়ই তারা হকার পুনর্বাসন করবেন না এবং সে বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ।

সারা বাংলাদেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে সচল করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাতে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার চেষ্টা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশের কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। সেগুলো যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয় সে বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার রয়েছেন তাদেরকে আহ্বান করেছি যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামীর প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি।

নতুন কুড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি যে এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয়বার নতুন করে স্পোর্টস শুরু করব। এই ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত আগামী দুই এক বছর পরে কিংবা আগামী পাঁচ বছর পরে আমরা আশা করছি যে আমাদের এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার, আমরা আশা করি যে আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারব বলে আমরা বিশ্বাস করি।'

বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে চতুর্থ ও শেষ দিনের এ অধিবেশন হয়।

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি আল মুজাহিদী

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে