হোম > জাতীয়

রেলের লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয়: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

রেলওয়ে একটি লোকসানের প্রতিষ্ঠান মন্তব্য করে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ের লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয়।

বুধবার কমলাপুর রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জের সামনে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটের নতুন এক জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রেলে এক টাকা আয় করতে আড়াই টাকার মতো খরচ উল্লেখ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সচিব ও রেলের মহাপরিচালককে টার্গেট দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে এক টাকা আয় করতে আমাদের আসলে কত টাকা ব্যয় হয়, সেটা বের করতে।

বিনা টিকিটে অনেকে রেলসেবা নিয়ে থাকে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রেল সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এরপরেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। কেউ ভাড়া না দিলে আমাদের নজরে আনবেন। রেলের লোকসান আরও হলে তা মোকাবিলা করতে রেলসেবা কমানো ছাড়া বিকল্প থাকবে না।

অন্তর্বর্তী সরকার ঢাকা ও বড় শহরের বাইরের শহরগুলোর দিকে নজর দিয়েছে জানিয়ে তিনি বলেন, শহরের বাইরের মানুষের যে প্রয়োজন সেগুলো বোঝার চেষ্টা করছি ও মেটানোর চেষ্টা করছি।

নরসিংদীর বাসিন্দারা আন্তঃনগর ট্রেনের স্টপেজ চাইলে রেলপথ উপদেষ্টা বলেন, সবাই নিজের বাড়ির কাছে স্টপেজ চায়। প্রত্যেকটা স্টপেজে দাঁড়াতে ছাড়তে ৫/১০ মিনিট সময় লাগে। এখন যদি একটা আন্তঃনগর ট্রেনে দশটা স্টপেজ বাড়ানো হয় তাহলে এক ঘণ্টা সময় বেশি লাগবে। এক্ষেত্রে ট্রেনের যাত্রীরা বিরক্ত হবেন। এই জন্য আমরা একটা মিশ্রণ করব। আন্তঃনগর ট্রেনের স্টপেজের সংখ্যা কম থাকবে। লোকাল কম্পিউটার ট্রেনে স্টপেজের সংখ্যা বেশি থাকবে।

তিনি বলেন, রেলওয়ে কোচ ও ইঞ্জিন সংকট রয়েছে। যেগুলো এখন আছে সেগুলো দিয়ে আমরা চালানোর চেষ্টা করছি। আমরা কোচ ও লোকোমোটিভ সংগ্রহ করার চেষ্টা করছি। আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি দল চীনে যাবে। সেখানে আমরা আমাদের কোচ ও লোকোমোটিভ সংকট নিয়ে আলোচনা করব।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটের ভৈরববাজার থেকে ছাড়া নতুন কমিউটার ট্রেন ঢাকা স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে পৌঁছালে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন প্রমুখ।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান