হোম > জাতীয়

মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন আরো ২জন। এ ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ওই ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তিনি মৃত শাহজাহান বেপারীর ছেলে। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহত দুজন হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।

ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তারা জানান শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে যুবদলকর্মী ইউসুফ, মনির মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। ওই যুবকদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি গুলি চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে ও সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, হামলায় মোট চারজন অংশ নিয়েছিল। হতাহতের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য তিনজনকে আটক করতে অভিযান চলছে।

এমই

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি