হোম > জাতীয়

কাশ্মীরের ঘটনায় মোদিকে সমবেদনা ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়।

বার্তায় নরেন্দ্র মোদিকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কাশ্মীরের পেহেলগামে অতর্কিত হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে কতজন হতাহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, নিহতের সংখ্যা অন্তত ২৬।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত