হোম > জাতীয়

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেন থেকে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে আবু হুরাইবা আজমীর (১৪) নামের এক মাদরাসাছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রেন থেকে পড়ে তার বাম হাত ও বাম পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে আজমীরের অবস্থা আশঙ্কাজনক। তার অপারেশনের জন্য আরও রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপ ও-পজিটিভ।

আজমীর নরসিংদীর বেলাব উপজেলার ওয়ারী গ্রামের মো. আলামিনের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়।

আজমীরের মা কুলসুম বেগম জানান, তার ছেলে কুমিল্লায় বাবার কাপড়ের ব্যবসা দেখাশোনা করত। ব্যবসার হিসাব-নিকাশ ঠিকমতো না রাখায় বাবা তাকে বকাঝকা করেছিলেন। এতে অভিমান করে বুধবার রাতে দোকান থেকে বের হয়ে ট্রেনে করে ঢাকায় চলে আসে আজমীর।

তবে ঢাকায় ভালো না লাগায় বৃহস্পতিবার সকালে কমলাপুর থেকে চট্টলা ট্রেনে করে কুমিল্লার উদ্দেশ্যে বাড়ি ফিরছিল সে।

কুলসুম বেগম বলেন, ট্রেনটি বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ভেতরে থাকা এক যুবক জোরপূর্বক আজমীরের মানিব্যাগ নিয়ে নেয়। সে বাধা দিতে গেলে ওই যুবক তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আজমীর আর কিছু বলতে পারেনি।

কুলসুম বেগম আরও বলেন, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। ছেলের চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে আজমীরের অপারেশনের জন্য আরও রক্তসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী প্রয়োজন হবে। অনেকে তার জন্য রক্ত সংগ্রহের চেষ্টা করছেন।

জানা গেছে, আজমীর কুমিল্লার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সেখানে সে ২০ পারা কোরআন মুখস্থ করেছিল। গত কোরবানির ঈদের ছুটিতে বাড়ি আসার পর আর মাদ্রাসায় না যাওয়ায় বাবা তাকে কাপড়ের দোকানে বসিয়েছিলেন।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহবুব বলেন, বিমানবন্দর থার্ড টার্মিনালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন আজমীরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

পরিদর্শক মাহবুব আরও বলেন, আজমীরের সঙ্গে আরও কয়েকজন কিশোর ছিল। তারা ট্রেনের ছাদে ছিল। তবে আজমীর ছাদ থেকে পড়েছে, নাকি ট্রেনের ভেতর থেকে পড়ে গেছে, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে—এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। ছেলেটি একেকবার একেক রকম কথা বলছে। সে বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী