হোম > জাতীয়

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: জ্বালানিমন্ত্রী

আমার দেশ অনলাইন

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেলো, কোথাও কোন ডিজার্ভেশন হয় নাই। এখন ঝড় হয়ে গেলে যদি কিছু সময় বিদ্যুৎ বন্ধ থাকে সেটি লোডশেডিং নয়।

মন্ত্রী আরো বলেন, যে পেট্রোল পাম্পে এক লড়ি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতোমধ্যেই সিরাজগঞ্জে দুজন ধরা পড়েছে, সারা দেশেও ধরা পড়ছে।

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল