হোম > জাতীয়

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

সংসদ রিপোর্টার

ছবি: সংগৃহীত

‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধীদল ওয়াকআউট করেন। এনিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদল তৃতীয়বারের মত ওয়াকআউট করেছে বিরোধীদল। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠকের সভাপতিত্ব করছিলেন।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে। আমরা তার দায় নিতে চাই না। এজন্য আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। এ ঘোষণা দেওয়ার পরই ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউট করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, আজকের দিন বিচারবিভাগের স্বাধীনতার জন্য বেদনাদায়ক দিন। আলোচনা কিছুটা করতে পারলেও সরকার দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে আইনটি রহিত করা হলো।

তিনি বলেন, যে আইনগুলো সরকারের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে তারা কেবল সেগুলো পাস করছে। সরকারের এ দ্বিমুখী অবস্থান দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা থাকায় একতরফা ভাবে আইন পাস করছে সরকার।

বিরোধীদল ওয়াকআউট করার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিংম থার্ড রিডিং সকল প্রক্রিয়ায় উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কী না এটা জানার জন্য উঠেছি। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আশা করি, মাগরিবের নামাজের পর আবারও অংশগ্রহণ করবেন।

উল্লেখ, বৃহস্পতিবার সংসদ অধিবেশনে, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুন:প্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, জেলা পরিষদ বিল, পৌরসভা বিলসহ কয়েকটি বিলে আপত্তি দেয়। তবে তাদের আপত্তি থাকলেও কণ্ঠভোটে সবগুলো বিল পাস হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি প্রার্থী বাদশা বিজয়ী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম: সাবেক মন্ত্রী ও চিফ হুইপের স্বজনদের কয়েক কোটি টাকা আত্মসাৎ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সরকার অতীত থেকে শিক্ষা নেয়নি, সকলের জন্য অশনি সংকেত: বদিউল আলম

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু