হোম > জাতীয়

নিউমার্কেটে চুরি: চোরাই টাকাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতর নাম মো. আলিম হাওলাদার (৩৬)।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী মো. মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানা পুলিশের একটি টিম মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রাম থেকে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী