হোম > জাতীয়

এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা

স্টাফ রিপোর্টার

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সুযোগ থাকলে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি। বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, অস্ট্রেলিয়ান মন্ত্রী এসেছিলেন। আন্তর্জাতিক বিষয় তার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন—আমাদের প্রস্তুতি কী, কীভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেই সঙ্গে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে ধরনের ঘটনা ঘটে, তেমন কিছু তাদের দেশেও ঘটে কিনা— এসব নিয়েও আলোচনা হয়েছে। মূলত মতবিনিময়।

ইসি সচিব আরও বলেন, আলোচনায় বিষয়টি এসেছে যে, যদি কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে আমরা যেন সেটা তাদের জানাই। আজকের আলোচনায় মূলত প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই-সম্পর্কিত ঝুঁকি নিয়ে কথা হয়েছে।

আখতার আহমেদ বলেন, আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন— এসব বিষয়ে আলোচনা করেছি। অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের দেশেও এই ধরনের সমস্যা আছে। আমাদের ইউএনডিপি স্পন্সর করা একটি প্রকল্প আছে— ‘ব্যালট’। সেখানে তারাও সহযোগিতা করছে। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা তা বিবেচনা করবে।

অ্যানি অ্যালি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সে সময় ইসি সচিবও উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের