হোম > জাতীয়

জামায়াতের মহিলা সমাবেশ নিয়ে যা বললেন জাকসু এজিএস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এটিকে জামায়াতে ইসলামীর একটি যুগান্তকারী মুভমেন্ট বলে মন্তব্য করেছেন জাকসু এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা। একইসঙ্গে জামায়াতের মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে মেঘলা লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের যখন মহাসমাবেশ হলো তখন বলেছিলাম নারীদেরও এমন সমাবেশ হওয়া উচিত। এটি বলায় অনেক নারীই আমাকে বুঝিয়েছিল এটা সম্ভব না। তারা বলেছিলেন, ‘জেলা পর্যায় থেকে নাকি মহিলা আসতে পারবে না। আবার অনেকের সাথে মাহরাম, সন্তান থাকবে। কীভাবে সম্ভব?’

তিনি লেখেন, জামায়াতে ইসলামের মহিলা বিভাগের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল। তখন ভাবতাম তারা করতে পারলে এখানে কেনো সম্ভব না? তারা নারী ইনারাও তো নারী! ৩১ জানুয়ারি নাকি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ আছে। মহিলা জামায়াতের নিজেদের উপস্থাপন করার এটাই সেরা সুযোগ।

এই সমাবেশকে যুগান্তকারী মুভ উল্লেখ করে জাকসু এজিএস লেখেন, মহিলা সমাবেশ জামায়াতে ইসলামের একটা যুগান্তকারী মুভ। জামায়াতে ইসলাম নির্বাচনের আগে পলিসি সামিট করে একটা চমক দিয়েছিলো। এটাও চমক দিবে হয়তো। মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রইলাম।

সাগরে গভীর নিম্নচাপে ঝোড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা ওবায়দুর গ্রেপ্তার

ফুটপাতে শ্রমিকের প্রাণহানি, ছেড়ে দেওয়ার পর ফের গ্রেপ্তার কিশোর চালক

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির