হোম > জাতীয়

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিবে সরকার

স্টাফ রিপোর্টার

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিদিন ৫০ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

গত ০১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপপুরে চলতি বছর বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান