হোম > জাতীয়

২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দেশে ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক কি না, সেটি জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী।

সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় পুলিশ এখন আরও জনবান্ধব এবং মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এজন্য তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

পুলিশ সদস্যদের নৈতিকভাবে আরও উৎসাহিত করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, যারা কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, তাদের পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের আওতায় সনদের পাশাপাশি আর্থিক সহায়তাও থাকবে।

অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। প্রত্যেককে সনদের পাশাপাশি ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।

দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্তে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমএমআর

আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর

আমদানি-রপ্তানির আড়ালে বছরে পাচার হচ্ছে ৮ বিলিয়ন ডলার

বাংলাদে‌শিদের জন্য খুলছে মরিশাসের বন্ধ শ্রমবাজার

বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

প্রাথমিকের এক কোটি ৭ লাখ শিক্ষার্থীকে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

দেশে প্রতিবছর খাদ্য অপচয়ের পরিমাণ জানালেন মন্ত্রী