হোম > জাতীয়

৭ মে থেকে তাপমাত্রা বাড়বে

স্টাফ রিপোর্টার

আজ শনিবার ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের প্রথমার্ধে রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে দুপুর গড়াতেই কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ না যেতেই শুরু হয় ঝুম বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন হয়ে চারদিকে ‘সন্ধ্যা’র মতো অন্ধকার নেমে আসে। আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি; প্রায় এক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিকাল ৩টার দিকে কারওয়ানবাজারে হাঁটু পানি ভেঙে সাধারণ মানুষকে চলাচল করতে দেখা গেছে। এসময় বিপুল সংখ্যককে মেট্টোস্টেশনের নিচে আটকে থাকতে দেখা গেছে। এতে অনেকে পড়েন চরম ভোগান্তিতে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে বর্ধিত আগামী ৫ দিনের আবহাওয়া পরিস্থিতি বর্ণনায় বৃষ্টিপাতে প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আগামী ৬ মে পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এরপর ৭ মে থেকে প্রবণতা কমে তাপমাত্রা বাড়বে।

গতকাল শুক্রবার সারাদেশের মধ্যে বেশি বৃষ্টিপাত হয় মৌলভী বাজারের শ্রীমঙ্গলে, ১৩৪ মিলিমিটার। এছাড়া রংপুর বিভাগের জেলাগুলোতে তুলনামূলক বেশি ভারী বৃষ্টি হয়েছি।

বিকাল ৫টার দিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বিকাল ৩টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনটার পর থেকেও বৃষ্টি হয়েছে; তা ছয়টার পর জানা যাবে। তিনি বলেন আগামী ৬ মে পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এরপর ৭ মে থেকে প্রবণতা কমে তাপমাত্রা বাড়বে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা