হোম > জাতীয়

জিলহজের প্রথম ১০ দিনের ফজিলত-আমল সম্পর্কে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আমার দেশ অনলাইন

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, গরু-ছাগল ইত্যাদি নিয়ে ব্যস্ততা ছাড়া আমরা আসলে জিলহজ মাসের প্রথম দশককে বুঝতেই পারি না। কিন্তু একজন মুসলিমের রমজানের পর জিলহজ মাসের প্রথম দশক হচ্ছে দ্বিতীয় বসন্ত।

সোমবার রাতে ভিডিও পোস্টে তিনি এ কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু আমল আমার ভালো লাগে। তার মধ্যে একটি হচ্ছে, জিলহজ মাসের প্রথম দশকে তারা বাড়িতে একটি ডিভাইস লাগিয়ে রাখন। পথচারীরা সেখান দিয়ে যাওয়ার সময় মৃদু স্বরে তাকবির শুনতে পান। আমিও আমার বাসা ও মসজিদে এই ডিভাইস লাগিয়েছি। পথচারীরা তাকবির শুনলে তাদের জিলহজ মাসের প্রথম দশকের কথা মনে পড়বে।

তিনি আরো বলেন, আল্লাহপাক সুরা ফাজরের ২ নম্বর আয়াতে ১০ রাতের কসম খেয়েছেন। অনেক মুফাসসির বলেছেন, দশ রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম ১০ রাত। সুতরাং এই দশ রাতের গুরুত্ব কত সেটা এমনিতেই বোঝা যায়। তিনি আরো বলেন, রাসুল (সা.) জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অন্য সময়ের চেয়ে বেশি প্রিয় বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘এমন কোনো দিন নেই, যে দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে এই ১০ দিনের (জিলহজের প্রথম দশক) আমলের চেয়ে বেশি প্রিয়।’সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘আল্লাহর পথে জিহাদও কি নয়?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে জিহাদও নয়; তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছে এবং এর কোনোটিই নিয়ে আর ফিরে আসেনি।’

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী