হোম > জাতীয়

এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার

দেশে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে মঙ্গলবার (৩১ মার্চ) নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়।

সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে এপ্রিল মাসে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হলো।
এতে জানানো হয়, 'জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত)' আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা লিটার, পেট্রোল ১১৬  টাকা লিটার এবং কেরোসিন ১১২ টাকা লিটারে অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর থাকবে।

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন