হোম > জাতীয়

আইসিটি ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যারবিচার বাধাগ্রস্ত হবে না

আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে না। আইন অনুযায়ী অপরাধের বিচার করা হবে। ট্রাইব্যুনালের বর্তমান কর্মকাণ্ড সন্তোষজনক।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এখানে কি সমস্যা আছে, সেগুলো জানলাম। আমরা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে প্রধান বিচারপতি নিষেধাজ্ঞা দিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটি প্রধান বিচারপতির সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারিক কোনো সিদ্ধান্ত না। কেন নিয়েছেন তার কারণ তিনি ভালো জানেন। প্রধান বিচারপতি তার মেধা, প্রজ্ঞা, এবং অভিজ্ঞতা দিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি।

গুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ বাতিল হয়েছে, সেগুলো পরবর্তী অধিবেশনে ওঠবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমরা ১৭ মে মানবাধিকার কমিশন আইন এবং জোরপূর্বক গুম সংক্রাস্ত অধ্যাদেশ এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমে সময়মত এগুলো সামনে আনবো। পরবর্তী অধিবেশনে অবশ্যই ওঠবে।

সম্প্রতি বিচারকদের বয়স কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এবিষয়ে তার কোনো ভাবনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, আমি বিচারপতির বয়স বাড়ানোর পক্ষে। কিছু কিছু জায়গায় অভিজ্ঞতা যত বেশি হয়, সেখানে আরো ভালো সেবা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পৃথিবীর অনেক দেশে বিচারকদের অবসরের কোনো সীমা নেই। যখন তিনি ইচ্ছা করবেন, তখন অবসরে যাবেন।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে