হোম > জাতীয়

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৪০৮ জন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই মঙ্গলবার অনুপস্থিত ছিল ১১ টি শিক্ষা বোর্ডের ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী। এরমধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন।

তবে এবার খুব কম সংখ্যক মাত্র ৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এরমধ্যে মাদ্রাসা বোর্ডে ৪ জন এবং ঢাকা ও দিনাজপুর বোর্ডে একজন করে।

পরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সূত্রমতে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার বাংলা(আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। এসব বোর্ডে মোট অনুপস্থিতির হার ১১ হাজার ৮৯০ জন।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের কুরআন মজিদ ও তাজভীদ পরীক্ষায় মোট দুই লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে দুই লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট এক লাখ ১৯ হাজার ২৫০ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে এক লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিতির সংখ্যা দুই হাজার ৩০৭ জন।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে