হোম > জাতীয়

এবারের নববর্ষ উদ্‌যাপন হবে অন্তর্ভুক্তিমূলকভাবে: ফারুকী

বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি

এবারের বাংলা নববর্ষ অন্তর্ভুক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে উদ্‌যাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা হতো। এটিকে পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। এবারের আয়োজন হবে সার্বজনীন। বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীকে নিয়ে একটি সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবার বাংলা নববর্ষ ভিন্ন মাত্রায় উদ্‌যাপন হবে- জানিয়ে উপদেষ্টা বলেন, এবার শুধু রাজধানীতে নয়, সারা দেশে বিশেষ আয়োজনে উদ্‌যাপিত হবে পহেলা বৈশাখ।

আগামী ১৩ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত চৈত্র সংক্রান্তি কনসার্টে মাইলস্, ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, ভাইকিংস্ ও স্টোন ফ্রি ব্যান্ডদল গান পরিবেশন করবে।

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্রসংক্রান্তিতে বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনার পাশাপাশি বাউল–ফকিরদের অংশগ্রহণও থাকবে।

পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে পহেলা বৈশাখ ও জুলাই বিপ্লব নিয়ে প্রদর্শিত হবে ড্রোন শো। এবারের বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব জেলা ও উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আগে নির্ধারণ করা অনুদানের অর্থ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা বের হতো। পরবর্তীতে এটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। ‘আমরা হয়ত প্রথম নামেই ফিরে যেতে পারি’, যোগ করেন ফারুকী।

তিনি বলেন, এবারের শোভাযাত্রায় নগরবাসী নতুন কিছু দেখতে পারবে, যেটা আমাদের সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানানসই। নতুন রং, নতুন গন্ধ ও নতুন সুর পাবে সবাই। এটি হবে সব জাতিগোষ্ঠীর জন্য উপযোগী।

এমএস

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী

আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন যারা

সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত