হোম > জাতীয়

লগি-বইঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে: মারফ কামাল খান

আমার দেশ অনলাইন

সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান সোহেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে আওয়ামী লীগের তাণ্ডবের রাজনীতি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, লগি-বইঠার তাণ্ডব রুখতে হবে সম্মিলিতভাবে।

তিনি লেখেন, লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কত লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কত মানুষকে গুম করেছে? কত মানুষ, কত পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?

দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরুণসহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে।

এখন আবার হারানো স্বর্গ ফিরে পেতে হামলা, সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে আরও কত লোককে ওরা হত্যা করবে? আরও কত রক্ত ঝরাবে? আরও কত ধ্বংসযজ্ঞ চালাবে?

তিনি আরো লেখেন, বর্তমান বিএনপির ভুলে ভরা ক্ষমতার রাজনীতিকে আমরা দেশের নাগরিকেরা তীব্র ভর্ৎসনায় জর্জরিত করব। ওদের বিপথগামী পদক্ষেপকে সঠিক রাস্তায় আনতে প্রয়োজনমতো কঠোর হব।

কিন্তু অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক-পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যেকোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।

আমাদের মিলিত ক্রোধ, ঘৃণা ও প্রতিরোধে নিপাত যাক পতিত ফ্যাসিবাদ।

নাশকতার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে সতর্কতা জারি, বাড়ছে নজরদারি

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে আশরাফ মাহদির ক্ষোভ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

ডগাইর-বামৈলে সোয়া ৯ কিমি খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় আজ