হোম > জাতীয়

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

দেশের বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে ইতালি থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A)–এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এস. পি. এ. ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এই এলওআই স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটয়ের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এস. পি. এ. বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার তাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

ইউরোফাইটার টাইফুন হল ডেল্টা উইং বিশিষ্ট একটি মাল্টিরোল (বহুমূখী) যুদ্ধবিমান। এটি তৈরি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত কনসোর্টিয়াম। এটি আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং নির্ভুল স্থল আক্রমণে সক্ষম। জার্মানি, ইতালি, সৌদি আরবসহ বহু দেশ তাদের বিমান বাহিনীতে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের