হোম > জাতীয়

ওসমান হাদিকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখার দাবিও জানান তারা।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে লক্ষ্য করে ন্যাক্কারজনকভাবে যে গুলি চালানো হয়েছে, তা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত।

শিক্ষক নেতারা আরো জানান, এই হামলা শুধু ওসমান হাদীর ওপর নয় বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত।

বিবৃতিতে হামলার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

এতে আরো বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একইসঙ্গে অবিলম্বে সকল স্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহবান জানান।

ঢাবি’র সাদা দল বিশ্বাস করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার অপচেষ্টা সফল হবে না। পাশপাশি ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ইরান যুদ্ধে দুর্বিষহ জীবন বাংলাদেশি শ্রমিকদের

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

চিফ হুইপের সঙ্গে স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী