হোম > জাতীয়

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। বৈঠকে বিন্না ঘাসের উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাসের ব্যবহার নিয়ে একমত পোষণ করা হয়।

বৈঠকে ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে, তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই ঘাসকে ভেটিভার ঘাসও বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় এই বিন্না ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রমুখ।

বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপ, চার বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল

‘আমি মরি নাই’, নিজেকে জুলাই শহীদ হিসেবে দেখে বললেন সাংবাদিক

গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ, এ অবস্থা কতদিন

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

২৭৭ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি

নেপালে রানওয়েতে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা আরোপ করা রাজনৈতিক প্রতারণা

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন

দেশে কোনো ‘মব কালচার’ সহ্য করা হবে না