হোম > জাতীয়

ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা এক বছরে ঠিক করা সম্ভব না: উপদেষ্টা সাখাওয়াত

জেলা প্রতিনিধি, নাটোর

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনারা প্রায়ই শোনেন ’ল এন্ড অর্ডার কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করবে কীভাবে? স্ট্রাকচার নাই। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনেরও স্ট্রাকচার শেষ। দেশের সব প্রশাসনকি ব্যবস্থা ভেঙে পড়েছে। এক বছরে তা ঠিক করা সম্ভব নয়।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরনেের চিকিৎসা সেবা পাবেন। আমাদের দেশে শিল্প কারখানায় শ্রমিকদের জন্য স্বাস্থ্যগত কর্ম পরিবেশ আশানুরূপ নয়। যেমন টেক্সটাইলসহ অন্যান্য কারখানায় দীর্ঘদিন কাজ করার ফলে তাদের স্বাস্থ্যগত অসুবিধা তৈরি হয়। এসব শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। আমাদের অফিসগুলোতে একজন চিকিৎসক থাকলেও বেড নেই বললেই চলে। এজন্যে তাদের চিকিৎসার জন্যে জেলা পর্যায়ের সদর হাসপাতালে কয়েকটি বেড বরাদ্দ রাখা হলে তারা উপকৃত হবেন।

উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানী বন্ধে আমরা কাজ করছি। বাংলাদেশের শ্রম আইনকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড করা উচিৎ নয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনা’র উপ-পরিচালক শেখ আসাদুজ্জামান, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

তথ্য সচিবকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে পিআইডির বক্তব্য

মৃত প্রবাসীর অনুদানেও ঘুষ, ৩ কর্মী বরখাস্ত

ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া

তাপমাত্রা বাড়ায় হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকারমন্ত্রী

হেজেমনি মোকাবিলায় গরুসহ ভারতীয় সব পণ্য বয়কট করুন: মাহমুদুর রহমান

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর