হোম > জাতীয়

নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালক বরখাস্ত

আমার দেশ অনলাইন

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, গতকাল বগুড়ার সান্তাহার ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিতে কাউকে না জানিয়েই রেলস্টেশনে এসেছি। দুর্ঘটনার কারণে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস—এই দুটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। তবে অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই কমলাপুর থেকে ছেড়ে গেছে। সান্তাহারের দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনই সফলতা-ব্যর্থতার দায় নিয়ে কিছু বলা যাবে না। যাওয়া-আসা পর্যবেক্ষণ করছি। ঈদযাত্রা শেষে এ বিষয়ে ফলাফল জানা যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা স্বস্তির কথা জানিয়েছেন। যেসব ত্রুটি ও বিশৃঙ্খলা রয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠা হবে। যেকোনো দুর্ঘটনার দায় সরকারের ওপরই আসে, তাই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ চলছে।

তিনি বলেন, রেল যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চলছে।

৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ঢাকার ৪ বারে অভিযান

বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী