হোম > জাতীয়

ভারতীয় তেল আমদানি প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে জ্বালানি বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সকল মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ