হোম > জাতীয়

সৈয়দ আবদাল আহমদকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

জাবি প্রতিনিধি

বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদাল আহমদ তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদ চার দশকেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে উচ্চশিক্ষা শেষ করে ১৯৮২ সালে ‘দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রা এবং দৈনিক আমার দেশসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আবদাল আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এছাড়া তিনি ১৯৯২-১৯৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ১৯৮৯ সালে মর্যাদাপূর্ণ ‘ফিলিপস পুরস্কার’, ‘এসকাপ-এএফইজেবি পুরস্কার’ এবং ২০২৫ সালে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজীবন সম্মাননা’ লাভ করেন তিনি। ২০টিরও বেশি সৃজনশীল গ্রন্থের প্রণেতা হিসেবে বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনেও তার অবদান অনস্বীকার্য।

শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধান তথ্য কর্মকর্তার মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে তার মতো একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও রাষ্ট্রসচেতন ব্যক্তির নিয়োগ রাষ্ট্রের তথ্যপ্রবাহকে আরও গতিশীল, পেশাদার ও গণমুখী করবে।

বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীর এই গৌরবময় অর্জন বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিবৃতিতে তারা সৈয়দ আবদাল আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা