হোম > জাতীয়

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাস্তব সমস্যা নিয়ে গবেষণা বৃদ্ধি করতে হবে

গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর বিষয় গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে বাস্তব সমস্যাগুলোর সমাধানও বেরিয়ে আসবে।

মঙ্গলবার ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) আয়োজিত 'গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক কর্মশালা'য় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা করা হয়, কিন্তু সেগুলো বাস্তবে কোন কাজে লাগে না। তাই বাস্তব সমস্যা গুলো বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা প্রয়োজন। পাশাপাশি, গবেষণার জন্য অর্থ বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত 'পাঠ্যক্রমে সৃজনশীল কাজ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা বাড়াতে হবে

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: মন্ত্রী

বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসাবে গড়ে তোলার পরামর্শ

সংসদ কক্ষে প্রবেশের ক্ষেত্রে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ

বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার কখনো করবে না