হোম > জাতীয়

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে প্রশাসন

কৃষক সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

লালপুরে কৃষক সমাবেশে বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। ছবি: আমার দেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল বলেছেন, যেখানে দুর্নীতি ও অনিয়ম, সেখানেই প্রশাসনের কর্মকর্তারা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবেন। কোনো অভিযোগ অবহেলা করা হবে না, কোনো ধরনের অপারগতাও সহ্য করা হবে না। জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরটি দ্রুত চালুর লক্ষে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, আমি দিন-রাত এই অঞ্চলসহ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সকল সদস্য দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের এই ধারা আরও গতিশীল করতে জনগণের সক্রিয় সহযোগিতা, অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

এএস

জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ফেরার কথা বলে হাসিনা নেতাকর্মীদের আরেক বিপদে ফেলেছেন’

পুলিশি বাধার প্রতিবাদে ১৪ জুলাই গোপালপুরে খতমে নবুওয়তের সম্মেলন

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান

কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা

ঢাকায় আন্তর্জাতিক বি-বিউটি টেক এক্সপো ১৬ জুলাই শুরু

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু