হোম > জাতীয়

এখনও বোনাস হয়নি দুই হাজারের বেশি শিল্প কারখানায়

স্টাফ রিপোর্টার

গত ২৬ মার্চ থেকে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। এই ছুটি পর্যায়ক্রমে ২৯ মার্চ পর্যন্ত দেওয়া হবে। অথচ এখনো অনেক কারখানায় ঈদের বোনাস পরিশোধ করেনি। দেশের সব খাতের শিল্প-কারখানা-তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বন্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, বেপজা, পাটকল ও অন্যান্য সংগঠনের সদস্যভুক্ত মোট ৯৬৯৫ টি কারখানা চালু রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত হিসেবে ৭২৩০ টি অর্থাৎ ৭৪ দশমিক ৫৭ শতাংশ কারখানা শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধ করেছে। এখনো বাকি রয়েছে ২৪৬৫ টি অর্থাৎ ২৫ দশমিক ৪৩ শতাংশ কারখানা। শিল্প পুলিশ সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

এদিকে মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ২৪৭১ টি অর্থাৎ ২৫ দশমিক ৪৯ শতাংশ কারখানা। মার্চ মাসের বেতন পরিশোধ করেনি ৭২২৪ টি অর্থাৎ ৭৪ দশমিক ৫১ শতাংশ কারখানা। গতকাল ঈদের ছুটি হয়েছে ৬৮৬ টি অর্থাৎ ৭ দশমিক ০৮ শতাংশ কারখানা।

এদিকে সংগঠন ভিত্তিক বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজা এই সংগঠনগুলোর সদস্যভুক্ত শিল্প-কারখানার সংখ্যা রয়েছে ২৮৮৬টি। এর মধ্যে জানুয়ারি ও পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করেছে ২৮৫৬ টি অর্থাৎ ৯৮ দশমিক ৯৬ শতাংশ। বকেয়া রয়েছে ৩০ টি অর্থাৎ ১ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া ফেব্রুয়ারি মাসের ২৮৯০ টি কারখানার মধ্যে পরিশোধ করেছে ২৭৬৮ টি অর্থাৎ ৯৫ দশমিক ৭৮ শতাংশ। বকেয়া রয়েছে ১২২ টি অর্থাৎ ৪ দশুমক ২২ শতাংশ।

মার্চ মাসে ২৮৯০ টি কারখানার মধ্যে পরিশোধ করছে ৬০৮ টি অর্থাৎ ২১ দশমিক ০৪ শতাংশ। বকেয়া রয়েছে ২২৮২ টি অর্থাৎ ৭৮ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে এসব সংগঠনভুক্ত ২৮৯০ টি শিল্প-কারখানার মধ্যে ঈদের বোনাস পরিশোধ করেছে ২৩৪৯ টি অর্থাৎ ৮১ দশমিক ২৮ শতাংশ কারখানা। বকেয়া রয়েছে ৫৪১ টি অর্থাৎ ১৮ দশমিক ৭২ শতাংশ কারখানা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের