হোম > জাতীয়

সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কাজ না করায় অধিবেশন মুলতবি করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (৫ এপ্রিল) আসরের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে দুটি বিল পাস হয়। এরপরই ভিআইপি গ্যালারিতে জুলাইযোদ্ধাদের একটি দল উপস্থিত আছে জানিয়ে বক্তব্য রাখতে শুরু করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে জুলাইযোদ্ধাদের উপস্থিতিকে স্বাগত জানান। কিন্তু বিরোধীদলকে উদ্দেশ্য করে চিফ হুইপের বক্তব্য শোনা যাচ্ছিল না।

পরবর্তীতে বিরোধীদল থেকে বক্তব্য রাখতে চাইলেও সাউন্ড সিস্টেম ঠিক মতো কাজ করছিল না। এ সময় স্পিকার বলেন, তার নিজের সাউন্ড সিস্টেমও কাজ করছে না। তিনি কিছু শুনতে পাচ্ছেন না। এ কারণে তিনি ৫টা ৫৫ মিনিটের দিকে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করেন। বলেন, ‘মাগরিবের নামাজের জন্য ২০ মিনিট ও সাউন্ড সিস্টেম সচল করার জন্য আরও ২০ মিনিট অধিবেশন মুলতবি থাকবে।’

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক