হোম > জাতীয়

৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন

আতিকুর রহমান নগরী

ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে আটজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

ওই আদেশে—হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাগুরার ডিসি অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ, ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

অপর এক আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

উপসচিব আমিনুল ইসলামের সই করা আরেক প্রজ্ঞাপনে গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদকে প্রদান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন