হোম > জাতীয়

কওমি সনদের মান কার্যকরে প্রজ্ঞাপন জারির অনুরোধ

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আল-হাইআত প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন, কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের’ প্রতিনিধি দল।

রোববার বিকালে সচিবালয়ে এ সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল দাওরায়ে হাদীসের স্বীকৃত সনদের কার্যকারিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেবা ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তারা সরকারের সব মন্ত্রণালয়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগসহ আরো কিছু প্রতিষ্ঠানে কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিনিধি দলের দাবির সঙ্গে সহমত পোষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাদেরকে দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থায় কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রস্তাবনাগুলো গুরত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ প্রতিনিধি দলে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানীসহ কওমি অঙ্গনের নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির