হোম > জাতীয়

নিরাপত্তার চাদরে সচিবালয়

বিশেষ প্রতিনিধি

সচিবালয়ের কিছু সংখ্যক কর্মচারীর টানা তিনদিনের বিক্ষোভের পর আজ মঙ্গলবার আবদুল গণি রোডের পুরো এলাকায় সুনশান নিরবতা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এর আগে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে সচিবালয়ে টানা তিনদিন বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরের একাংশ।

গতকাল সোমবার নিজ নিজ দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশ নিয়ে সচিবালয়ের সবগুলো গেইট বন্ধ করে দেয় ওই কর্মচারীরা। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রোববার রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

নতুন এ অধ্যাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলা ও আইন মেনে দায়িত্ব পালনের বিধান করা হয়েছে। পাশাপাশি দলীয় রাজনৈতিক লেজুড়বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা বলা হয়েছে।

সরকারের নতুন এ অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন কিছু কর্মচারী। তবে অধিকাংশ কর্মকর্তা- কর্মচারী তাদের এ আন্দোলনে বিরক্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত