হোম > জাতীয়

সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

প্রশাসনের দুইজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি আগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামারুজ্জামান, এনডিসিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প