হোম > জাতীয়

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের নিন্দা

কূটনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান। ওই হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যু এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান এই মূল্যবান প্রাণহানির জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘের পতাকাতলে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরত এই নীল হেলমেটধারীদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান এই কাপুরুষোচিত হামলায় জড়িত অপরাধীদের শনাক্ত এবং জবাবদিহি করার জন্য দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব, যাতে সমস্ত জাতিসংঘ শান্তিরক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী