হোম > জাতীয়

বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে

আতিকুর রহমান নগরী

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।

পরিবারের অনুরোধের ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয়।

ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতার সুযোগ ও না পায়। লাশ দেখার কোনো সুযোগ থাকবে না।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস